হোমPlot1লাল-কমলা-হলুদ, আবহাওয়ার কোন সতর্কবার্তার কী গুরুত্ব, জানেন কি?

লাল-কমলা-হলুদ, আবহাওয়ার কোন সতর্কবার্তার কী গুরুত্ব, জানেন কি?

লাল-কমলা-হলুদ, আবহাওয়ার কোন সতর্কবার্তার কী গুরুত্ব, জানেন কি?

কখনও লাল, কখনও কমলা, কখনও হলুদ, আবার কখনও বা সবুজ সতর্কতা – বিভিন্ন সময়ে এই ধরনের রঙিন সতর্কতা জারি করে থাকে আবহাওয়া দফতর। কেন জারি করা হয় এইসব রঙিন সতর্কতা? কোন রঙের কী অর্থ, জানেন কি?

মূলত চার রঙের সতর্কতা জারি করে থাকে দিল্লির মৌসম ভবন – সবুজ, হলুদ, কমলা ও লাল। দুর্যোগের মাত্রার ওপর নির্ভর করে এই রঙিন সতর্কতা জারি করা হয়। সর্বোচ্চ পাঁচ দিনের জন্য এই সতর্কতা বৈধ থাকে।

সবুজ সতর্কতা: মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত যদি ৬৪ মিলিমিটারের কম হয়, তবে সেক্ষেত্রে সবুজ সতর্কতা জারি করা হয়।

হলুদ সতর্কতা: পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ যদি ৬৪.৫ মিলিমিটার থেকে ১১৫.৫ মিলিমিটার হয়, তা হলে জারি করা হয় হলুদ সতর্কতা।

কমলা সতর্কতা: পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত যদি ১১৫.৬ মিলিমিটার থেকে ২০৪.৪ মিলিমিটার হয়, তা হলে কমলা সতর্কতা জারি করা হয়।

লাল সতর্কতা: পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত যদি ২০৪.৫ মিলিমিটারের বেশি হয়, তা হলে লাল সতর্কতা জারি করা হয়।

ঝড়ের ক্ষেত্রে এই সতর্কতা হাওয়ার গতিবেগের উপর নির্ভর করে। সেই অনুযায়ী নানা রঙের সতর্কতা জারি করা হয়। যেমন, হাওয়ার গতিবেগ খুব বেশি হলে লাল সতর্কতা জারি করা হয়। লাল সতর্কতার ক্ষেত্রে যান, ট্রেন, বিমান চলাচল বিঘ্নিত হওয়ার সম্ভাবনা তো থাকেই। পাশাপাশি প্রাণহানির আশঙ্কাও থাকে।

কুয়াশাচ্ছন্ন আবহাওয়া নিয়ে রঙিন সতর্কতা জারির ক্ষেত্রে মাপকাঠি হল দৃশ্যমানতা। দৃশ্যমানতা খুব কম হলে লাল সতর্কতা। বেশি হলে সেই মতো কমলা, হলুদ বা সবুজ সতর্কতা।

ধুলোঝড়ের ক্ষেত্রে রঙিন সতর্কতা জারির মাপকাঠি হল হাওয়ার গতিবেগ এবং দৃশ্যমানতা। এই দুইয়ের উপর ভিত্তি করেই তৈরি হয় রঙিন সতর্কতা।

সবুজ সতর্কতার অর্থ হল আবহাওয়ার কিছু পরিবর্তন হবে, তবে তার জন্য নাগরিকদের সতর্ক থাকার প্রয়োজন নেই।

হলুদ সতর্কতা জারির অর্থ হল, আবহাওয়া খারাপ হবে, তার প্রভাব দৈনন্দিন জীবনেও পড়বে। এমনকি আবহাওয়া আরও খারাপ হওয়ার আশঙ্কাও রয়েছে

কমলা সতর্কতার অর্থ খুব খারাপ আবহাওয়ার পূর্বাভাস। যার ফলে বিঘ্নিত হতে পারে যান, ট্রেন, বিমান চলাচল। এমনকি বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হতে পারে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img