হোমPlot1শিয়ালদহ-বারাসত নতুন এসি লোকাল, চালু হচ্ছে আরও একগুচ্ছ ট্রেন

শিয়ালদহ-বারাসত নতুন এসি লোকাল, চালু হচ্ছে আরও একগুচ্ছ ট্রেন

শিয়ালদহ-বারাসত নতুন এসি লোকাল, চালু হচ্ছে আরও একগুচ্ছ ট্রেন

শিয়ালদহে চালু হতে চলেছে আরও একটি AC লোকাল। শিয়ালদহ-বারাসতের মধ্যে সোমবার (06.07.26) থেকে চালু হচ্ছে এসি লোকাল। ট্রেনটি সকাল ১০.৩৩-এ শিয়ালদহ থেকে ছেড়ে ১১.১৮তে বারাসত পৌঁছবে। বারাসত থেকে ১১.২৯-এ ছেড়ে ১২.১৩তে শিয়ালদহে পৌঁছবে। আজ এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেছেন শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা।

যাত্রীসংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় এবং ব্যস্ত সময়ে ভিড় সামাল দিতে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ শহরতলির রেল পরিষেবায় একগুচ্ছ নতুন ট্রেন চালু ও ট্রেন সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। ০৬.০৭.২০২৬ থেকে এই পরিষেবা কার্যকর হবে।

শিয়ালদহ–বারাসাত শাখা
নতুন এসি লোকাল:
ট্রেনটি বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনে থামবে। ট্রেনটি শিয়ালদহ থেকে সকাল ১০:৩৩-এ ছাড়বে এবং বারাসাত থেকে ১১:২৯-এ ফিরতি যাত্রা শুরু করবে।

হাসনাবাদের যাত্রীদের জন্য মেট্রো সংযোগ:
ট্রেন নং ৩৩৩১৯ বারাসত-হাসনাবাদ এখন থেকে বারাসতের পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট থেকে বিকেল ৫:২৪-এ ছাড়বে এবং সন্ধ্যা ৭:২০-এ হাসনাবাদে পৌঁছাবে। এতে মেট্রোর সঙ্গে আরও সহজ সংযোগ তৈরি হবে। পাশাপাশি বারাসাত-দমদম ক্যান্টনমেন্ট নতুন লোকাল পরিষেবাও চালু হচ্ছে।

শিয়ালদহ দক্ষিণ শাখা
শিয়ালদহ–ডায়মন্ড হারবার শাখা:

সন্ধ্যার ব্যস্ত সময়ে দুটি নতুন পরিষেবা চালু হচ্ছে।
শিয়ালদহ (১৮:২০)–ডায়মন্ড হারবার (২০:০১),
ডায়মন্ড হারবার (২০:২০)–সোনারপুর (২১:১৪)।

এছাড়া বর্তমানে স্পেশাল হিসেবে চলা সোনারপুর-ডায়মন্ড হারবার ও ডায়মন্ড হারবার-শিয়ালদহ পরিষেবাকে নিয়মিত করা হবে।

শিয়ালদহ–ক্যানিং শাখা:
৩৪৪২০ শিয়ালদহ–সোনারপুর লোকাল ক্যানিং পর্যন্ত সম্প্রসারিত হবে। ট্রেনটি সকাল ৯:৫০-এ শিয়ালদহ থেকে ছাড়বে। এছাড়া ক্যানিং থেকে সকাল ১১:৩০-এ নতুন লোকাল পরিষেবা চালু হবে। বর্তমানে স্পেশাল হিসেবে চলা পরিষেবাগুলিকেও নিয়মিত করা হবে।

বারুইপুর–লক্ষ্মীকান্তপুর শাখা:
শিয়ালদহ–বারুইপুর লোকাল এখন লক্ষ্মীকান্তপুর পর্যন্ত চলবে। ট্রেনটি সন্ধ্যা ৭:৫৬-এ শিয়ালদহ থেকে ছেড়ে রাত ৯:২৭-এ লক্ষ্মীকান্তপুর পৌঁছাবে। অন্যদিকে বারুইপুর–সোনারপুর পরিষেবা এখন লক্ষ্মীকান্তপুর থেকে রাত ৯:৩৫-এ শুরু হয়ে ১০:৩৮-এ সোনারপুর পৌঁছাবে।

শিয়ালদহ–কৃষ্ণনগর–শান্তিপুর শাখা
শিয়ালদহ–কৃষ্ণনগর শাখা:

রাতের শেষ দিকে কৃষ্ণনগরগামী ট্রেনের অভাব দূর করতে ৩১৬২৯ শিয়ালদহ–রানাঘাট লোকাল পরীক্ষামূলকভাবে কৃষ্ণনগর পর্যন্ত বাড়ানো হচ্ছে। ট্রেনটি রাত ১০:০৮-এ শিয়ালদহ থেকে ছেড়ে রাত ১২:২৩-এ কৃষ্ণনগরে পৌঁছবে।ফেরার পথে ৩১৬১৪ ট্রেনটি এখন রানাঘাটের পরিবর্তে কৃষ্ণনগর থেকে ভোর ৫:৩৪-এ, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চলবে।

আমঘাটার সঙ্গে সরাসরি সংযোগ:
৩১৫৮৫ রানাঘাট–শান্তিপুর–কৃষ্ণনগর লোকালকে আমঘাটা পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে, যার ফলে দিগনগর এলাকার যাত্রীরা উপকৃত হবেন। পাশাপাশি নতুন আমঘাটা–কৃষ্ণনগর লোকাল চালু হবে, যা শিয়ালদহ ও শান্তিপুরগামী ট্রেনের সঙ্গে সহজ সংযোগ নিশ্চিত করবে।

শিয়ালদহ বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা বলেন, “এই পরিকল্পনা সম্পূর্ণভাবে যাত্রীদের দৈনন্দিন প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ব্যস্ত সময়ে ভিড় কমানো, আরও আরামদায়ক যাত্রা নিশ্চিত করা এবং মেট্রোর সঙ্গে উন্নত সংযোগ প্রদানই আমাদের লক্ষ্য।”

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img