মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ শুক্রবার একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী ৮ মে, শুক্রবার সকালে প্রকাশিত হবে এই বছরের সালের মাধ্যমিকের ফল।
পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in-এ গিয়ে রোল নম্বর, জন্মতারিখ ইত্যাদি তথ্য দিয়ে ফল জানা যাবে। ওই দিনই পরীক্ষার্থীরা নিজের নিজের স্কুল থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে।
এই বছরের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হয় ১২ ফেব্রুয়ারি।



