হোমআন্তর্জাতিক'অস্থির বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রয়োজন'

‘অস্থির বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রয়োজন’

‘অস্থির বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রয়োজন’

প্রাইমা হোসেন
এবারের ঈদ বাংলাদেশের মানুষের কাছে অন্যরকম। উৎসব আছে, কিন্তু উৎসবের প্রাণ নেই। চারদিকে অস্থিরতা, নৈরাজ্য আর অনিশ্চয়তা। মানুষের মনে ঈদের আনন্দ নেই, আছে শুধু নিয়ম রক্ষার দায়।

চারদিকে এখন একটাই আওয়াজ ‐ বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রয়োজন।

দেশের প্রায় ৮০% মানুষ এবার ঈদ উদযাপন করতে পারেননি মন থেকে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। চাল, ডাল, তেল, পেঁয়াজ – নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম আকাশছোঁয়া।

শেখ হাসিনার শাসনকালে প্রতিটি ঈদের আগে দুঃস্থ, অসহায় ও গরিব মানুষদের শাড়ি, লুঙ্গি, খাদ্যসামগ্রী বিতরণ ছিল নিয়মিত চিত্র। তদানীন্তন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে যেত ঘরে ঘরে। মসজিদে মসজিদে, ওয়ার্ডে ওয়ার্ডে উৎসবের আবহ তৈরি হতো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়।

কিন্তু এই বছরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ১৮ মাসের শাসনে দেশ অন্ধকার নেমে এসেছিল। স্বাধীনতা ও নাগরিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি ভেঙে পড়েছিল।

মানুষের বাকস্বাধীনতা নেই। গণমাধ্যমকে কণ্ঠরোধ করে রাখা হয়েছিল। বিচার বিভাগও অসহায় হয়ে পড়েছিল। বিচারপতিরা নির্ভয়ে রায় দিতে পারেননি।

বাংলাদেশ আওয়ামী লীগের ৪ লক্ষ ৬৬ হাজার নেতাকর্মীকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় কারাগারে বন্দি করে রাখা হয়েছিল।

স্বাস্থ্যক্ষেত্রে চরম অব্যবস্থাপনা নেমে আসে। হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু বেড়ে যায়। সরকারি হিসাবেই ৫৫৫ জন শিশু মারা গেছে, বেসরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা লক্ষাধিক। সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বেশকিছু শিশুকে ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে।

তথাকথিত মৌলবাদী গোষ্ঠী ‘দিল্লি না ঢাকা’ স্লোগান তুলে বিভ্রান্তি ছড়াচ্ছে। অথচ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল। সৈন্য, অস্ত্র ও কূটনৈতিক সমর্থন দিয়ে বাংলাদেশের জন্মে ভূমিকা রেখেছিল। সেই কৃতজ্ঞতা আমরা ভুলিনি। গত দুই বছরে ভারতবিরোধী যে অপপ্রচার চালানো হয়েছে, তা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে শিক্ষার্থীদের পড়াশোনা ধ্বংস করা হয়েছে। আজ সেই শিক্ষার্থীরাই বলছে, “আমরা প্রতারিত হয়েছি, ভুল করেছি। শেখ হাসিনার আমলেই দেশে স্থিতিশীলতা ও নিরাপত্তা ছিল।”

চারদিকে এখন একটাই আওয়াজ ‐ বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রয়োজন। এটা এখন সময়ের দাবি। সাধারণ মানুষের প্রত্যাশা। কারণ মানুষ বুঝে গেছে, উন্নয়ন, নিরাপত্তা ও উৎসবের নিশ্চয়তা একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব।

এই অস্থির সময়ে ঈদ এলেও, কিন্তু আনন্দ আনতে পারেনি। মানুষ চায় শান্তি, চায় স্বস্তি, চায় শেখ হাসিনার বাংলাদেশ।

(প্রাইমা হোসেন বাংলাদেশের বিশিষ্ট সমাজসেবিকা ও মুক্তিযুদ্ধের সপক্ষের কর্মী)

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img