হোমকলকাতামেট্রো রেলের জেনারেল ম্যানেজারের দায়িত্বেও মিলিন্দ দেওস্কর

মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের দায়িত্বেও মিলিন্দ দেওস্কর

মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের দায়িত্বেও মিলিন্দ দেওস্কর

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর নিজের দায়িত্বের পাশাপাশি মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের দায়িত্বও সামলাবেন।

ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিসের একজন আধিকারিক মিলিন্দ দেওস্কর মূলত ইন্ডিয়ান রেলওয়ে স্টোর্স সার্ভিসের (১৯৮৭ ব্যাচ) সদস্য ছিলেন। তিনি ভারতীয় রেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ন পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (দক্ষিণ পশ্চিম রেলওয়ে), অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এবং ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (পুনে ডিভিশন) এবং সচিব (রেল বোর্ড)। এছাড়াও তিনি ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF)/চেন্নাই-এর প্রিন্সিপাল চিফ মেটেরিয়ালস ম্যানেজার, সেন্ট্রাল রেলওয়ের চিফ মেটেরিয়ালস ম্যানেজার এবং কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের চিফ মেটেরিয়ালস ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি সিঙ্গাপুর/মালয়েশিয়ার ইনসিড (INSEAD) থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট এবং হায়দরাবাদের ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস থেকে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বিষয়ের ওপর কর্মশালা সহ একাধিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং মৌলানা আজাদ কলেজ অফ টেকনোলজি ভোপালের প্রাক্তন ছাত্র।

ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি তাঁর গভীর আগ্রহ রয়েছে এবং তিনি সর্বদা এই ধরণের ক্রিয়াকলাপের উন্নয়নে পৃষ্ঠপোষকতা করেছেন। শ্রী মিলিন্দ কে দেওস্কর তাঁর অসামান্য কৃতিত্বের জন্য ২০০৩ সালে মাননীয় রেলমন্ত্রীর কাছ থেকে জাতীয় স্তরের রেল পুরস্কার লাভ করেন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img