হোমরাজ্যহাসনাবাদ, ডায়মন্ডহারবার লাইনে চালু হচ্ছে আরও ট্রেন

হাসনাবাদ, ডায়মন্ডহারবার লাইনে চালু হচ্ছে আরও ট্রেন

হাসনাবাদ, ডায়মন্ডহারবার লাইনে চালু হচ্ছে আরও ট্রেন

যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে শিয়ালদহ ডিভিশনের ডায়মন্ড হারবার এবং হাসনাবাদ শাখায় অতিরিক্ত ইএমইউ ট্রেন চালু করতে চলেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। ১৫ জুন (সোমবার) থেকে এই পরিষেবা চালু হতে চলেছে।

শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখা (সোমবার থেকে শনিবার পর্যন্ত বিশেষ পরিষেবা)

  1. সোনারপুর (প্রস্থান ০৬:০৫) – ডায়মন্ড হারবার (আগমন ০৭:১০)
  2. ডায়মন্ড হারবার (প্রস্থান ০৭:২২) – শিয়ালদহ (আগমন ০৮:৫৮)
  3. শিয়ালদহ (প্রস্থান ০৯:৩৫) – সোনারপুর (আগমন ১০:১০)

শিয়ালদহ-বারাসত-হাসনাবাদ শাখা (প্রতিদিন নিয়মিত পরিষেবা)

  1. হাসনাবাদ (প্রস্থান ১৫:২০) – বারাসত (আগমন ১৬:৩৯)

পরিষেবার সম্প্রসারণ
(শিয়ালদহ-বারাসত-হাসনাবাদ শাখা)

  1. ৩৩৪৩১ আপ শিয়ালদহ (প্রস্থান ০৮:৫৮) – বারাসত লোকাল এখন হাসনাবাদ পর্যন্ত বর্ধিত করা হবে এবং ট্রেনটি হাসনাবাদে পৌঁছবে ১১:০৬-এ। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক জনমত এবং সকালের ব্যস্ত সময়ে যাত্রীচাপ পর্যালোচনার পর শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখায় অতিরিক্ত পরিষেবা চালুর পাশাপাশি ডিভিশন প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে যে বর্তমানে চালু থাকা ট্রেনগুলিতে মহিলাদের জন্য সংরক্ষিত কোচের সংখ্যা কোনোভাবেই কমানো, পরিবর্তন করা বা প্রত্যাহার করা হবে না। ডিভিশনের সমস্ত পরিষেবায় মহিলাদের জন্য সমানভাবে ৩টি কোচ সংরক্ষিত থাকবে। অতিরিক্ত ট্রেন চালুর ফলে অতিরিক্ত পুরুষ যাত্রী বহন করা সম্ভব হবে।
spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img