হোমPlot1স্টেশনে থুতু বা নোংরা করলেই জরিমানা, জোরদার পরিচ্ছন্নতা অভিযানে পূর্ব রেল

স্টেশনে থুতু বা নোংরা করলেই জরিমানা, জোরদার পরিচ্ছন্নতা অভিযানে পূর্ব রেল

স্টেশনে থুতু বা নোংরা করলেই জরিমানা, জোরদার পরিচ্ছন্নতা অভিযানে পূর্ব রেল

দুটি পর্যায়ের “স্বচ্ছতা চ্যাম্পিয়ন” অভিযানে বিপুল সাফল্যের পর এবার এই মিশনের তৃতীয় পর্বের কাজ শুরু করতে চলেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। এই অভিযানের নাম রাখা হয়েছে : “ইস্টার্ন রেলওয়ে ইজ ওয়াচিং ইউ” (পূর্ব রেল আপনার ওপর নজর রাখছে)।

৪ জুলাই থেকে পূর্ব রেল চত্বরে নোংরা ফেলা এবং থুতু ফেলার বিরুদ্ধে একটি ‘জিরো-টলারেন্স’ বা শূন্য-সহনশীলতার নীতি গ্রহণ করা হয়েছে। শুধুমাত্র সচেতনতার মধ্যেই এই অভিযান সীমাবদ্ধ নয়, স্টেশনগুলি যাতে পরিচ্ছন্ন থাকে, তা নিশ্চিত করতে কঠোর নজরদারি এবং যাত্রীদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেওয়া হচ্ছে।

পূর্ব রেল স্টেশনগুলিতে হাই-ডেফিনিশন সিসিটিভি ক্যামেরা এবং ডেডিকেটেড মনিটরিং স্টাফের একটি নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে, অর্থাৎ স্টেশন চত্বরের প্রতিটি কোণ এখন সবসময় নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

নোংরা বা থুতু ফেলতে গিয়ে কেউ ধরা পড়লে এই ক্যামেরাগুলির মাধ্যমে তাঁকে শনাক্ত করা হবে এবং ঘটনাস্থলেই ২০০ টাকা জরিমানা করা হবে। কোনও যাত্রী যদি কাউকে নোংরা ফেলতে বা থুতু ফেলতে দেখেন, তবে তিনি অভিযুক্তের একটি ছবি তুলে নির্দিষ্ট নম্বরে পাঠিয়ে দিতে পারেন। ছবিটি পাওয়ার পর, পূর্ব রেল সেই ছবি থেকে অপরাধীকে শনাক্ত করবে এবং জরিমানা আদায় করবে। তাছাড়াও, যে যাত্রী ছবিটি পাঠিয়েছেন তাকে “ক্যাপ্টেন ক্লিন” হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং তাঁর এই অবদানের প্রশংসাস্বরূপ পূর্ব রেলের পক্ষ থেকে একটি শংসাপত্র প্রদান করা হবে।

এই অভিযানের জমকালো সূচনা হবে ৪ জুলাই, ২০২৬ তারিখে হাওড়া স্টেশনে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর এই কর্মসূচির সূচনা করবেন।

নতুন এই উদ্যোগ সম্পর্কে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, “পরিচ্ছন্নতা একটি যৌথ দায়িত্ব, এটি কেবল একটি প্রশাসনিক কাজ নয়। ‘ইস্টার্ন রেলওয়ে ইজ ওয়াচিং ইউ’ অভিযানের মাধ্যমে আমরা নজরদারি এবং জনসাধারণের অংশগ্রহণের মধ্যে ব্যবধানটি ঘুচিয়ে দিচ্ছি। আমাদের স্টেশনগুলিকে পরিচ্ছন্ন ও মর্যাদাপূর্ণ রাখতে যাত্রীরা আমাদের সাথে হাত মেলাবেন বলে আমরা বিশ্বাস করি। আপনি যদি কোনো অন্যায় দেখেন, তবে তা জানান। আসুন আমরা সকলে মিলে আমাদের রেল স্টেশনগুলিকে দেশের গৌরব হিসেবে গড়ে তুলতে একসঙ্গে কাজ করি।”

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img