অনাথ ও পিছিয়ে পড়া পরিবারের শিশুদের পাশে দাঁড়িয়ে বৃত্তিদানের অনন্য উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘আনন্দধ্বনি’। দশম ও দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়া, যাঁদের পরিবারের মাসিক আয় ১০ হাজার কম, তাঁরা এখন থেকে এই আর্থিক সহায়তা করা হবে।

এই উপলক্ষে সংস্থার উদ্যোগে কলকাতায় এক বিশেষ রবীন্দ্র-নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়। বিবেকানন্দ আদর্শ মিলন মন্দির আশ্রমের খুদে সদস্যদের নিয়ে কেক কাটা, প্রদীপ জ্বালিয়ে প্রার্থনার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়।
আনন্দধ্বনি সংস্থার সদস্যদের পাশাপাশি আশ্রমের পড়ুয়ারাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে মনোগ্রাহী পরিবেশনা তুলে ধরে। অনুষ্ঠানে শিশুদের হাতে পড়াশোনার বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি ছিল খাওয়া-দাওয়া ও গরমের কথা মাথায় রেখে ঠান্ডা পানীয় বিতরণের ব্যবস্থা। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।



