হোমPlot1বাংলার কুর্সি দখলে পাল্লা ভারী বিজেপি-রই, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

বাংলার কুর্সি দখলে পাল্লা ভারী বিজেপি-রই, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

বাংলার কুর্সি দখলে পাল্লা ভারী বিজেপি-রই, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হতেই বুথফেরত সমীক্ষার ফল বেরোতে শুরু করেছে। বেশিরভাগ সমীক্ষাতেই এগিয়ে রয়েছে বিজেপি। তবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে।

২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। ২০২১ সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল ৭৭টি আসন।

ম্যাট্রিজ়ের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গে ১৪৬ থেকে ১৬১টি আসন পেতে চলেছে বিজেপি। তৃণমূল পাচ্ছে ১২৫ থেকে ১৪০টি আসন। অন্যেরা ছয় থেকে ১০টি আসন পেতে পারে বলে ম্যাট্রিজ়ের সমীক্ষায় দেখা গিয়েছে। তবে বাম বা কংগ্রেসকে শূন্য আসন
দেওয়া হয়েছে।

চাণক্য স্ট্র্যাটেজি সমীক্ষা বলছে,  বিজেপি ১৫০ থেকে ১৬০টি আসন পেতে পারে। তৃণমূল পেতে পারে ১৩০ থকে ১৪০টি আসন। অন্যেরা ৬ থেকে ১০টি আসন পেতে পারে। তবে বাম ও কংগ্রেসের আসন শূন্য।

পি-মার্কের সমীক্ষায় পশ্চিমবঙ্গে এগিয়ে রয়েছে বিজেপি। এই সমীক্ষা অনুযায়ী, এ রাজ্যে ১৫০ থেকে ১৭৫টি আসনে জিততে পারে বিজেপি। অন্য দিকে, তৃণমূল পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন। অন্যদের কোনও আসন দেওয়া হয়নি এই সমীক্ষায়।

প্রজা পোল-এর সমীক্ষায় বিজেপি ১৭৮ থেকে ২০৮টি আসনে এগিয়ে রয়েছে। তৃণমূল পেতে পারে ৮৫ থেকে ১১০টি আসন। অন্য দলগুলি শূন্য থেকে পাঁচটি আসনে জিততে পারে।

পোল ডায়েরির সমীক্ষা বলছে, পশ্চিমবঙ্গে ১৪২ থেকে ১৭১টি আসন পেতে পারে বিজেপি। তৃণমূল পেতে পারে ৯৯ থেকে ১২৭টি আসন। অন্যদের পাঁচ থেকে ন’টি আসনে জেতার সম্ভাবনা রয়েছে।

পিপল্‌স পাল্‌স-এর সমীক্ষায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল ১৭৮ থেকে ১৮৯টি আসন, বিজেপি পেতে পারে ৯৫ থেকে ১১০টি আসন। অন্যদের মধ্যে কংগ্রেস ১ থেকে ৩টি আসন এবং বামেরা শূন্য থেকে একটি আসনে জয় পেতে পারে বলে এই সমীক্ষায় দাবি করা হয়েছে।

জনমত পোল্‌স-এর সমীক্ষাতেও তৃণমূলকে এগিয়ে রাখা হয়েছে। এই সমীক্ষা অনুযায়ী, ১৯৫ থেকে ২০৫টি আসন পেতে পারে। বিজেপি পেতে পারে ৮০ থেকে ৯০টি আসন। কংগ্রেসকে এক থেকে তিনটি আসন এবং বামেদের শূন্য থেকে একটি আসন দেওয়া হয়েছে। অন্যেরা পেতে পারে তিন থেকে পাঁচটি আসন।

জেভিসি-র সমীক্ষায় তৃণমূলকে ১৩১ থেকে ১৫২টি আসন দেওয়া হয়েছে। বিজেপি পেতে পারে ১৩৮ থেকে ১৫৯টি আসন। কংগ্রেসকে শূন্য থেকে দু’টি আসন দেওয়া হয়েছে এই সমীক্ষায়।

এবার পশ্চিমবঙ্গে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে, যা সর্বকালীন রেকর্ড। আগামী ৪ মে পশ্চিমবঙ্গে ভোটগণনা হবে। ভোটের চূড়ান্ত ফল জানা যাবে সে দিনই।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img