আগামী ২১ জুন (রবিবার) অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের REE-NEET পরীক্ষা। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ।
সাধারণত রবিবারে লোকাল ট্রেন পরিষেবা অন্য দিনগুলার তুলনায় কম থাকে। সেই বিষয়টি বিবেচনা করে শিয়ালদহ বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে, পরীক্ষার দিন দুপুর ১২:০০টা পর্যন্ত অন্য দিনগুলির মতোই স্বাভাবিক সময়সূচি মেনেই EMU/MEMU লোকাল ট্রেন চালানো হবে।
এর ফলে পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকরা শহর ও শহরতলির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সহজে এবং নির্বিঘ্নে পৌঁছতে পারবেন।
এই গুরুত্বপূর্ণ জাতীয় পরীক্ষার সময় যাত্রীদের জন্য নিরবচ্ছিন্ন ও নির্বিঘ্ন যাতায়াত সুনিশ্চিত করতে শিয়ালদহ বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



